News71.com
 Bangladesh
 07 Apr 18, 12:27 PM
 225           
 0
 07 Apr 18, 12:27 PM

জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বেরোবি শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত।।

জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বেরোবি শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত।।

 

নিউজ ডেস্কঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী সাদিয়া আফরোজ নিনা নামের এক নারীর জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভিসি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নির্দেশে আজ শুক্রবার তার ছাত্রত্ব স্থগিত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। পুলিশ তার ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবদেন করেছে । রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষে পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যের কাছ থেকে তার মোবাইলে “টেলিগ্রাম,আরবোড, আরফক্স” নামক নিষিদ্ধ কিছু এ্যাপস পাওয়া যায়। ওই এ্যাপসগুলোতে বিভিন্ন যুদ্ধের মুসলিম যোদ্ধাদের জখমি ছবি, জঙ্গি নেতাদের ছবি এবং জঙ্গি অস্ত্র প্রশিক্ষণের একাধিক ভিডিও পাওয়া যায়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গেয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার আটক ওই জেএমবি সদস্যের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত অবেদনটি আমলে নিয়ে আগামী ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক জানান,জেএমবির নারী সদস্য সাদিয়া আফরোজ নিনাকে গ্রেফতারের পর হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে একটি মামলা করেন। দেশ জুড়ে নাশকতার অভিযোগ এনে ওই জেএমবির নারী সদস্যকে গত বুধবার রাতে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ ধুবনী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করা হয়েছে। লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ অবনী শংকর কর জানান,আটক জেএমবি সদস্য সাদিয়া আফরোজ নিনার ৫দিনের রিমান্ড চেয়ে লালমনিরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করা হয়েছে। পুরো বিষয়টি অধিকরত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

গত বুধবার রাতে গোপন বৈঠক চলাকালীন সময়ে সাদিয়া আফরোজ নিনা (২৪) নামে জেএমবির আন্তর্জাতিক নারী নেটওয়ার্কের ওই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদিয়া আফরোজ নিনা জেএমবির আন্তর্জাতিক নেটওয়ার্কের নেতা মোহাম্মদ আনাস, মেহেদি হাসান, এআরএম ওরফে সোহেল রানার সাথে নিয়মিত যোগাযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে। সাদিয়া আফরোজ নিনা ওই এলাকার নুরুল হকের মেয়ে ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষে পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন