News71.com
 Bangladesh
 07 Apr 18, 10:11 AM
 198           
 0
 07 Apr 18, 10:11 AM

রাজধানীতে বিভিন্ন পরীক্ষা জালিয়াতি চক্রের ১০ সদস্য আটক।।

রাজধানীতে বিভিন্ন পরীক্ষা জালিয়াতি চক্রের ১০ সদস্য আটক।।

 

নিউজ ডেস্কঃ সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি চক্রের মূলহোতাসহ ১০ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে তারা এসব জালিয়াতি করতো বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত আছে। ডিবির অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলাইন শিথিল বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযানের বিষয়ে শনিবার (০৭ এপ্রিল) সকালে বিস্তারিত জানানো হবে। তবে,প্রাথমিকভাবে আটকদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন