News71.com
 Bangladesh
 07 Apr 18, 12:48 PM
 237           
 0
 07 Apr 18, 12:48 PM

মুন্সীগঞ্জে মওদুদের সভায় ১৪৪ ধারা।।

মুন্সীগঞ্জে মওদুদের সভায় ১৪৪ ধারা।।

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে সভা ডাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। মাইকিংয়ের মাধ্যমে সকলকে বিষয়টি অবহিত করেছে প্রশাসন।আজ শনিবার সকাল ১০টায় ইউনিয়নের নয়াগাঁও গ্রামে জেলা বিএনপি কর্মীসভার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল। একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ সভা আহ্বান করায় গতকাল শুক্রবার বিকেলে ১৪৪ ধারা জারি করা হয়।

টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন চঞ্চলের স্বাক্ষরিত এক অবেদন থেকে জানা যায় জেলা বিএনপি যে স্থানে কর্মীসভা ডেকেছে, ইউনিয়ন আওয়ামী লীগও একই স্থানে সভা ডেকেছে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন জানান, জেলা বিএনপির সভাটি আয়োজনের জন্য সকল মৌখিক অনুমিত নেওয়া হয়েছিল। এত জায়গা থাকতেও আমাদের সভাস্থলে কেন এমনটি করেছে জানা নেই।উল্লেখ্য, বিএনপির এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন