News71.com
 Bangladesh
 07 Apr 18, 09:17 AM
 134           
 0
 07 Apr 18, 09:17 AM

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।।স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।।স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,বিশ্বের কাছে বাংলাদেশ আজ প্রশংসিত হয়েছে। দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। আজ শনিবার বিকালে চরফ্যাশনের দুলারহাট থানার আনুষ্ঠানিক কার্যক্রম ও থানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নীলিমা জ্যাকব কলেজের একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,আওয়ামী লীগ সরকারের সময়ই দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মানুষের মুখে হাসি ফুটেছে। মন্ত্রী আরো বলেন,আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দেশকে বদলে দেবেন। দারিদ্র্যমুক্ত দেশ গড়বেন। এ লক্ষ্যে তিনি সততা,স্বচ্ছতা,জবাবদিহি এবং সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সম্মানিত অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়াও সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন