News71.com
 Bangladesh
 07 Apr 18, 09:17 AM
 131           
 0
 07 Apr 18, 09:17 AM

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া কোনো পক্ষ ক্ষমতায় থাকতে পারবে না।।সংস্কৃতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া কোনো পক্ষ ক্ষমতায় থাকতে পারবে না।।সংস্কৃতিমন্ত্রী


নিউজ ডেস্কঃ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতাতেও থাকবে,বিরোধী দলেও থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া কোনো পক্ষ বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না। আজ শনিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ’ উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন। তিনি বলেন,মুক্তিযুদ্ধের পক্ষের না হলে তার বাংলাদেশে থাকার কোন অধিকার নাই। সে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষ না হন,স্বাধীনতার পক্ষের মানুষ না হন,বাংলাদেশের স্বাধীনতা,সার্বোভৌমত্বে বিশ্বাস না করেন,বাঙালি জাতীর জন্য বঙ্গবন্ধু একটি বাংলাদেশ উপহার দিয়েছেন একথা যদি বিশ্বাস করতে না পারেন, বঙ্গবন্ধুকে যদি জাতির পিতা হিসেবে গ্রহণ করতে না পারেন, সেইসব শক্তির বাংলাদেশে বসবাস করার কোনো সুযোগ থাকতে পারে না।

তিনি আরো বলেন,দেশের উন্নয়ন হয়েছে,কৃষক ঠিকমতো সার বীজ পাচ্ছেন, বিদ্যুৎ, সেচ পাচ্ছেন। শিক্ষার্থীরা বছরের প্রথমে নূতন বই, উপবৃত্তি পাচ্ছে, রাস্তঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন কোনো জাদুর খেলা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিন্তা ভাবনা, পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করার কারণেই এতোসব উন্নয়ন হয়েছে। যা অন্য কোনো সরকারের আমলে ঘটেনি। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। এসময় তিনি বলেন,‘শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে বাংলাদেশের জম্ম হতো না। তেমনি শেখ হাসিনার জম্ম না হলে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার হতো না।

শিক্ষার উন্নয়নের ব্যাপারে তিনি বলেন,আগের থেকে লেখাপড়ার মান বেড়েছে,এর কারিগর হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নূতন নূতন উদ্ভাবন সৃষ্টি করে শিক্ষকদের প্রশিক্ষিত করে শিক্ষার মান বৃদ্ধি করেছেন। শিক্ষার্থীদের উপবৃত্তির পাশাপাশি ডিটডে মিল চালু করেছেন। এতে করে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি মনোযোগী হয়েছে। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে ওই জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন