News71.com
 Bangladesh
 07 Apr 18, 10:09 AM
 154           
 0
 07 Apr 18, 10:09 AM

বাংলাদেশে হিন্দু বেড়েছে বললেন প্রতিমন্ত্রী তারনা হালিম

বাংলাদেশে হিন্দু বেড়েছে বললেন প্রতিমন্ত্রী তারনা হালিম

নিউজ ডেস্কঃ দুই হাজার ষোল সালের তুলনায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ বেড়েছে। সেই সময়, দশ দশমিক সাত শূন্য শতাংশ হিন্দু এবং বাকি অন্য ধর্মের মানুষ ছিলেন। তবে পরের বছর দুই হাজার সতের সালে সেই সংখ্যাটা বেড়ে এগারো শতাংশে উন্নিত হয়েছে। আজ শনিবার কলকাতায় সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারে উদ্বোধনী পর্বে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারনা হালিম এই কথা বলেন।


তারনা হালিম বলেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা চালানো হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের মানুষ যে যার মতো সুখে-শান্তিতে সহ-অবস্থান করছেন। কিন্তু বিএনপির সময় বাংলাদেশের হিন্দু-বৌদ্ধরা ভয়ে আতংকে দিন কাটাতেন। আমরা কোনও ব্লাড ব্যাঙ্কে গিয়ে হিন্দুর রক্ত কিংবা মুসলিমের রক্ত চাই না। আমরা চাই রক্ত। সেটাই সম্প্রীতি। বাংলাদেশ সম্প্রীতির নির্দশন বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন