News71.com
 Bangladesh
 08 Apr 18, 11:51 AM
 206           
 0
 08 Apr 18, 11:51 AM

দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

নিউজ ডেস্কঃ ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। আজ রোববার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তিনি। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ভারতীয় পররাষ্ট্র সচিবকে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানাবেন। সফরে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও উভয় দেশের সম্পর্ককে আরো কীভাবে এগিয়ে নেয়া যায় এবং তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে কথা হবে। সফরে বিজয় কেশব গোখলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষর হবে। ঢাকা সফরে বিজয় কেশব গোখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে বক্তব্য দেবেন ভারতের পররাষ্ট্র সচিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন