News71.com
 Bangladesh
 08 Apr 18, 09:01 AM
 172           
 0
 08 Apr 18, 09:01 AM

আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়নপত্র পেয়েছেন অধ্যাপক এমএ মান্নান ।

আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়নপত্র পেয়েছেন অধ্যাপক এমএ মান্নান ।

 

নিউজ ডেস্কঃ আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদে আবারও অধ্যাপক এমএ মান্নান মনোনয়নপত্র পেয়েছেন। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল ( অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। খুলনা সিটিতে বিএনপির টিকিটে লড়তে আগ্রহীরা হলেন, বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন