News71.com
 Bangladesh
 08 Apr 18, 09:02 AM
 143           
 0
 08 Apr 18, 09:02 AM

চলতি সংসদের ২০তম অধিবেশন শুরু।। চলবে ১২ এপ্রিল পর্যন্ত

চলতি সংসদের ২০তম অধিবেশন শুরু।। চলবে ১২ এপ্রিল পর্যন্ত

 

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বছর ২০১৮ সাল। শেষ বছরের বাজেট পূর্ববর্তী সংসদ অধিবেশন শুরু হয়েছে আজ রোববার বিকেল ৫টায়। বাজেটের আগে এই অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার এই ঐতিহাসিক অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে অনন্য সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এরপর অভিনন্দন জানান দেশের সব জনগণকে। এর আগে বিকেল ৪টায় স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়।


কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যরা অংশগ্রহণ করেন। কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান সংসদের ২০তম অধিবেশন আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে স্পিকার প্রয়োজন মনে করলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারেন। এই অধিবেশনে পুরনো ১৩টি এবং নতুন ৩টি বিল উত্থাপন ও পাস হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ১৯তম অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন