
নিউজ ডেস্কঃ খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড খুলনায় তালুকদার আব্দুল খালেক এবং গাজীপুরে জাহাঙ্গীর আলমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। বোর্ডের এ সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
তবে গতকাল শনিবার পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ১৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এর মধ্যে তালুকদার খালেক নেই। তিনি বর্তমানে মোংলা-রামপাল আসনে নির্বাচিত সংসদ সদস্য। অন্যদিকে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের গাজীপুর নগরের সাধারণ সম্পাদক।