News71.com
 Bangladesh
 09 Apr 18, 12:31 PM
 180           
 0
 09 Apr 18, 12:31 PM

দুর্নীতিবাজদের অবশ্যই শাস্তি পেতে হবে।।রাষ্ট্রপতি আবদুল হামিদ

দুর্নীতিবাজদের অবশ্যই শাস্তি পেতে হবে।।রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতিবাজ যে-ই হোক না কেনো তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এমন একটি বার্তা সকল স্তরে পৌঁছে দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পরামর্শ দিয়েছেন। আজ রবিবার বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সংস্থার বার্ষিক প্রতিবেদন-২০১৭ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করতে এলে তিনি এ পরামর্শ দেন।

রাষ্ট্রপতি বলেন, সকল স্তরের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা পৌঁছে দিন। যুব সমাজ দেশের ভবিষ্যত। কাজেই তারা যাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে সে জন্য শিক্ষা খাতে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। তিনি দুর্নীতির ব্যাপারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিস জারির আগে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সঠিক তথ্য যাচাই করার ওপর জোর দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন