News71.com
 Bangladesh
 09 Apr 18, 11:05 AM
 197           
 0
 09 Apr 18, 11:05 AM

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে চায় সরকার।।  

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে চায় সরকার।।   

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর হামলার ঘটনায় আন্দোলন যেন আরো বেগ পেয়েছে। আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনকারীদের আলোচনার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। গতকাল রবিবার রাত পৌনে ২টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে উপস্থিত হয়ে তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে। যেহেতু কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাই সরকার তাদের দাবির ব্যাপারে আলোচনায় বসতে চায়। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অবহিত হয়েছেন। তিনি বিষয়টি সুরাহার ব্যাপারে আলোচনার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন। দলীয় সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের সঙ্গে (আজ) বেলা ১১টায় আলোচনায় বসবেন। আলোচনা করে বৈঠকের স্থান নির্বাচন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন