News71.com
 Bangladesh
 09 Apr 18, 05:56 AM
 170           
 0
 09 Apr 18, 05:56 AM

বাংলাদেশ-ভারত সম্পর্কের এখন স্বর্ণ যুগ চলছে।।পররাষ্ট্র সচিব বিজয় গোখলে

বাংলাদেশ-ভারত সম্পর্কের এখন স্বর্ণ যুগ চলছে।।পররাষ্ট্র সচিব বিজয় গোখলে

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারত সম্পর্কে এখন স্বর্ণ যুগ চলছে। দুই দেশের সম্পর্ক শুধু দু’দেশের সরকার নয়, মানুষে মানুষে গড়ে উঠেছে। ভারত-বাংলাদেশের মধ্যে যে চুক্তি বা সিদ্ধান্ত হয়েছে তাতে দু’দেশ সমানভাবে লাভবান। আজ সোমবার হোটেলে সোনারগাঁওয়ে ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে একথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে আরও বলেন,অমীমাংসিত সব বিষয় ধাপে ধাপে সমাধানের আশা করেন ভারতের পররাষ্ট্র সচিব। বলেন, রোহিঙ্গা সংকটে সহযোগিতা করতে দ্বিতীয় ধাপে রিলিফ দিতে যাচ্ছে ভারত। উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে উত্তরণকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার উন্নয়নে বাংলাদেশকে ভারত অন্যতম ইঞ্জিন মনে করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন