News71.com
 Bangladesh
 09 Apr 18, 06:56 AM
 246           
 0
 09 Apr 18, 06:56 AM

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সাক্ষাৎ।।এক মাসের জন্য আন্দোলন স্থগিত

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সাক্ষাৎ।।এক মাসের জন্য আন্দোলন স্থগিত

নিউজ ডেস্কঃ এক মাসের জন্য কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছে আন্দোলন কারীরা। আজ সোমবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। এরপর তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে বলেছেন,কোটা সংস্কার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। আন্দোলনে এ পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন বা আহত হয়েছে তাদের মুক্ত করা ও সুচিকিৎসার বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন