News71.com
 Bangladesh
 10 Apr 18, 11:29 AM
 133           
 0
 10 Apr 18, 11:29 AM

ঢাবি ভিসির বাসভবনের হামলা পরিকল্পিত।।ওবায়দুল কাদের  

ঢাবি ভিসির বাসভবনের হামলা পরিকল্পিত।।ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে হামলা পরিকল্পিত। আজ সকালে ঢাবি ভিসির বাসভবন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে কোনো অবস্থায় ছাড় না দেওয়ার কথাও বলেন। হামলার ঘটনাকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে তিনি বলেন,এটি একাত্তরের বর্বরতাকেও হার মানায়। এদিকে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ক্ষতি নিরূপণ ও দোষীদের চিহ্নিত করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। গতকাল সোমবার রাতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়।

প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্যরা হলেন,আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মৎ নীলিমা আকতার,সিনেট ও সিন্ডিকেট সদস্য এসএম বাহালুল মজনুন, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের মধ্যে গত রবিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন