News71.com
 Bangladesh
 10 Apr 18, 11:41 AM
 220           
 0
 10 Apr 18, 11:41 AM

আজও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে।

আজও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে।

নিউজ ডেস্কঃ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালী ও খেপুপাড়া ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও তেঁতুলিয়া ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাঙ্গামাটি ৫০ মিলিমিটার। আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন