News71.com
 Bangladesh
 11 Apr 18, 01:02 AM
 179           
 0
 11 Apr 18, 01:02 AM

শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে পূর্ণ সমর্থন ঢাবি উপাচার্যের।।

শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে পূর্ণ সমর্থন ঢাবি উপাচার্যের।।

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে শিক্ষার্থীদের কোটা সংস্কারে আন্দোলনে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান। আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ঢাবি উপাচার্য বলেন,শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করছে তা যৌক্তিক। তারা দীর্ঘদিন সুশৃঙ্খলভাবে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা উদাহরণ হয়ে থাকবে। তাই তাদের আন্দোলনে আমি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন