News71.com
 Bangladesh
 11 Apr 18, 06:13 AM
 287           
 0
 11 Apr 18, 06:13 AM

রোহিঙ্গারা অপরাধে জড়িত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।।সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোহিঙ্গারা অপরাধে জড়িত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।।সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,রোহিঙ্গাদের যে কেউ অস্ত্র বা অন্য কোনো ধরনের অপরাধে জড়িত হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১১টি অস্ত্র মামলায় ২৯ রোহিঙ্গাকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা হয়েছে। এছাড়া হত্যা,মাদক-সংক্রান্ত অপরাধে জড়িতদের গ্রেপ্তার এবং মামলা রুজু করা হয়েছে। বর্তমানে অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মো. আব্দুল মতিনের (মৌলভীবাজার- ২) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন,আগে থেকে অবস্থান করা রোহিঙ্গা এবং স্থানীয় অপরাধী চক্রের সহায়তায় অপরাধমনস্ক কিছু রোহিঙ্গা বিভিন্ন ধরনের অপরাধকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন,সম্প্রতি রোহিঙ্গাদের মধ্যে হত্যা, মারামারি, ছুরিকাঘাত, বিষ প্রয়োগে হত্যার চেষ্টা এবং পিস্তল দিয়ে পরস্পরকে গুলি করার মতো কয়েকটি ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী বলেন,এসব অপরাধ প্রতিরোধে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন