News71.com
 Bangladesh
 11 Apr 18, 06:24 AM
 148           
 0
 11 Apr 18, 06:24 AM

জনপ্রশাসনের চার কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পদোন্নতি।।এছাড়া বদলি চার সচিব  

জনপ্রশাসনের চার কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পদোন্নতি।।এছাড়া বদলি চার সচিব   

নিউজ ডেস্কঃ প্রশাসনে চারজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এছাড়া চারজন সচিবের দফতর বদল করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী, সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মুহিবুল হককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপাপ্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদারকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম আল হোসেনকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব পদ মর্যাদায়) করা হয়েছে।

অপরদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) আবু হেনা মো. রহমানতুল মুনিমকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব করা হয়েছে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানকে কারিগরি ও মাদরাসা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীরকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন