
নিউজ ডেস্কঃ খুব শিগগিরই দেশের প্রতিটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে, আইসিটি ভবনে ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার সংযোগ প্রকল্পের তৃতীয় ফেইজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, ঝালকাঠি, ঝিনাইদহ ও গোপালগঞ্জ-- এই ৬টি জেলায় দ্রুতগতির ইন্টারনেট কানেক্টেভিটি উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফরেনসিক ল্যাবও উদ্বোধন করেন তিনি। আধুনিক সফটওয়ার ও যন্ত্রপাতিসহ এ ল্যাব সাইবার অপরাধ ও অপরাধী শনাক্ত করতে সক্ষম বলে জানান তিনি। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা জব্বার, প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক উপস্থিত ছিলেন।