News71.com
 Bangladesh
 11 Apr 18, 11:31 AM
 151           
 0
 11 Apr 18, 11:31 AM

পুলিশের ৬ ডিআইজি ও ১৯ এসপি বদলি।

পুলিশের ৬ ডিআইজি ও ১৯ এসপি বদলি।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয়জন ও পুলিশ সুপার (এসপি) সমমর্যাদার ১৯ জনকে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি একেএম শহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ টিঅ্যান্ডআইএম’তে, টিঅ্যান্ডআইএম-এর ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে পুলিশ হেড কোয়ার্টার্সে, র্যাবের পরিচালক (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) খন্দকার লুৎফুল কবির এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি।

এছাড়া এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন এনডিসিকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি ও এসবির ডিআইজি মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে সিআইডিতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন