News71.com
 Bangladesh
 11 Apr 18, 11:35 AM
 190           
 0
 11 Apr 18, 11:35 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করেছেন সিএজি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করেছেন সিএজি।।


নিউজ ডেস্কঃ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর জাতীয় সংসদ অফিসে বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন,সিএজি ২০১২-২০১৩, ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫’র বার্ষিক অডিট রিপোর্ট এবং স্পেশাল অডিট রিপোর্ট পেশ করেছেন। প্রেস সচিব বলেন,অডিট রিপোর্ট গ্রহণকালে প্রধানমন্ত্রী জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি উভয় অফিসের নিয়মিত অডিট সম্পন্ন করার ওপর জোর গুরুত্বারোপ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন