News71.com
 Bangladesh
 12 Apr 18, 11:02 AM
 135           
 0
 12 Apr 18, 11:02 AM

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবার পাবে ৫০ হাজার ডলার।।

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবার পাবে ৫০ হাজার ডলার।।

নিউজ ডেস্কঃ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবার কমপক্ষে ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।আজ বুধবার সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়। এর মধ্যে চার ক্রুসহ ২৭ জন ছিলেন বাংলাদেশি।শাহজাহান কামাল বলেন, ওয়ারসো কনভেনশন অনুযায়ী নিহতদের প্রতি পরিবার ইন্সুরেন্স কোম্পানি কাছ থেকে আনুমানিক ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ পাবেন। এজন্য তাদের কিছু আইনি প্রক্রিয়া শেষ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন