News71.com
 Bangladesh
 12 Apr 18, 11:05 AM
 431           
 0
 12 Apr 18, 11:05 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

নিউজ ডেস্কঃ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুর ১৯.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ডিমলা ৬৫ মিলিমিটার। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন