News71.com
 Bangladesh
 13 Apr 18, 12:40 PM
 141           
 0
 13 Apr 18, 12:40 PM

এতিম শিশুদের দিয়েও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।।রাশেদ খান মেনন

এতিম শিশুদের দিয়েও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।।রাশেদ খান মেনন


নিউজ ডেস্কঃ এতিম শিশুদের পিতা-মাতার স্নেহে বড় করে তুললে তাদের দিয়েও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সরকারের তরফ থেকে এ ধরনের শিশুদের জন্য প্রতি জেলাতে শিশু পরিবার রয়েছে।আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাপ খাঁ শিশু সদন পরিদর্শনকালে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

মন্ত্রী বলেন, সাধারণভাবে সরকারের পক্ষ থেকে এ সব প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ দেওয়া হয়। ওই শিশুদের একাংশের ভরণ-পোষণের খরচ দেওয়া হয়। এ জন্য ওই প্রতিষ্ঠানগুলোকে সমাজসেবা মন্ত্রণালয়ের অধিভুক্ত হতে হয়।তিনি বলেন, সমাজের হিতৈষী ব্যক্তি বিভিন্ন জায়গায় এ ধরনের শিশু সদন বা এতিমখানা খুলে ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করছে। কিন্তু গোলাপ খাঁ শিশু সদনটি ব্যতিক্রম। যা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত। ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন