News71.com
 Bangladesh
 13 Apr 18, 12:43 PM
 124           
 0
 13 Apr 18, 12:43 PM

ভারি শিল্পের তুলনায় এসএমইখাতে পরিবেশ দূষণের মাত্রা কম।।শিল্পমন্ত্রী আমু

ভারি শিল্পের তুলনায় এসএমইখাতে পরিবেশ দূষণের মাত্রা কম।।শিল্পমন্ত্রী আমু

 

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,ভারি শিল্পের তুলনায় এসএমইখাতে পরিবেশ দূষণের মাত্রা অনেক কম। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বর্তমান সরকার পরিবেশবান্ধব সবুজ এসএমইখাত গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সবুজ এসএমই কারখানা স্থাপনকারী উদ্যোক্তাদের বিশেষ প্রণোদনা ও পুরস্কৃত করা হচ্ছে। বর্তমানে কর্মসংস্থানের শতকরা ৭৫ ভাগ অকৃষিখাতে এবং মোট জিডিপির ২৫ শতাংশ উৎপাদনশীল এসএমইখাত যোগান দিচ্ছে বলেও শিল্পমন্ত্রী উল্লেখ করেন। ভারত সফররত শিল্পমন্ত্রী উচ্চ পর্যায়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরাম উপলক্ষে আয়োজিত সবুজ এসএমই শিল্পায়ন ও জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি-সার্কুলার ইকোনোমির ভূমিকা শীর্ষক অধিবেশনে বক্তৃতাকালে এসব কথা বলেন। ভারতের মধ্য প্রদেশের ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে গতকাল বুধবার এ অধিবেশন অনুষ্ঠিত হয়। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।


শিল্পমন্ত্রী বলেন, বর্জ্য ও কাঁচামালের অপচয় হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার এবং বর্জ্য পুনরায় ব্যবহারের জন্য পুন:প্রক্রিয়াকরণ বা থ্রিআর কৌশল বাস্তবায়নে এসএমইখাত সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র। এখাতে উৎপাদনশীলতা বাড়াতে উদ্যোক্তারা ক্রমেই থ্রিআর কৌশল প্রয়োগে সচেতন হচ্ছে। এর ফলে দেশীয় শিল্প কারখানায় কাঁচামালের অপচয় হ্রাসের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার দক্ষতা বাড়ছে। তিনি অর্থায়ন ও কারিগরি দক্ষতার অভাবকে এসএমইখাতের অন্যতম সমস্যা বলে উল্লেখ করেন। এর সমাধানে বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান শিল্পমন্ত্রী আমু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন