News71.com
 Bangladesh
 13 Apr 18, 12:17 PM
 186           
 0
 13 Apr 18, 12:17 PM

ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রলীগ।।

ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রলীগ।।

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার সকালে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টে এশা নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে, কোটা সংস্কারের জন্য আন্দোলনকারী এক ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। একইসঙ্গে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন