News71.com
 Bangladesh
 13 Apr 18, 01:14 AM
 151           
 0
 13 Apr 18, 01:14 AM

বর্ষবরণের নিরাপত্তায় হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করা হবে।।র্ডিজি র‍্যাব

বর্ষবরণের নিরাপত্তায় হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করা হবে।।র্ডিজি র‍্যাব

নিউজ ডেস্কঃ বাঙালির বর্ষবরণ নির্বিঘ্ন করতে উৎসবের মূল কেন্দ্র রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রার সময় হেলিকপ্টারসহ অন্যান্য মাধ্যমে আকাশ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এলিট ফোর্স র্যা ব। এছাড়া নারীদের হয়রানিরোধে রমনা পার্ক ও হাতিরঝিল এলাকায় প্রথমবারের মতো দায়িত্ব পালন করবে র্যা বের ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার রমনা বটমূলে ১লা বৈশাখের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যা বের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

র্যা ব ডিজি বলেন, দেশবাসী বর্ষবরণের জন্য উন্মূখ হয়ে আছেন। আগামীকাল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য দেশব্যাপী নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে র্যা ব। উৎসবের প্রাণকেন্দ্র রমনা হলেও গত কয়েক বছর ধরে রাজধানীর হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, উত্তরাসহ বিভিন্নস্থানে অনুষ্ঠান হয়। বেশি জায়গায় অনুষ্ঠান হলে নিরাপত্তার চ্যালেঞ্জ বেড়ে গেলেও রমনায় জনসমাগমটা কম হয় না। জনগণের উৎসব আনন্দমুখর করতে আমরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত। রমনাসহ অন্যান্য জায়গায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করবে র্যাণব। রমনায় প্রতিবার র্যানবের কন্ট্রোলরুম থাকলেও এবার প্রথমবারের মতো হাতিরঝিলে কট্রোলরুম থাকবে। রমনা পার্ক এলাকায় জেড-স্কি দিয়ে পেট্রোল করা হবে। রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রা এলাকায় আকাশ থেকে হেলিকপ্টারসহ বিভিন্ন মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এছাড়া পেট্রোল টিমের পাশাপাশি থাকবে র্যাসবের চেকপোস্ট।
নিরাপত্তায় কোনো হুমকি নেই উল্লেখ করে র্যা্ব ডিজি বলেন, সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে যারা আসবেন তারা যেন আস্থা অনুভব করতে পারেন। কারণ আস্থা নিশ্চিত হলে উদযাপন পূর্ণতা পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন