News71.com
 Bangladesh
 13 Apr 18, 05:45 AM
 116           
 0
 13 Apr 18, 05:45 AM

বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব।।রওশন এরশাদ

বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব।।রওশন এরশাদ

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপি বলেছেন, নববর্ষ বাঙালির এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে আজ শুক্রবার সংবাদ মাধ্যমে এক পাঠানো শুভেচ্ছা বার্তায় দেশ ও দেশের বাইরে থাকা সব বাঙালিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একথা বলেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, পহেলা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূ-খণ্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরানো, অশুভ ও অসুন্দর তা পেছেনে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর ১৪২৫ বঙ্গাব্দ। শুভেচ্ছা বার্তায় দেশের সব মানুষ হ্বিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাঙ্খিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে নতুন বছরে এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন