
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এ্যাম্বাসেডর এ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক (Ambassador at Large for International Religious Freedom Sam Brownback ) ৭ দিনের সফরে ১৩ এপ্রিল বাংলাদেশ ও তুরস্কে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল ১৩ এপ্রিল শুক্রবার এ তথ্য জানিয়ে বলেছেন,বাংলাদেশ ও তুরস্কে ধর্মীয় স্বাধীনতা তথা দেশ দুটির সংখ্যালঘু সম্প্রদায়ের হাল-হকিকত নিয়ে উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে স্যাম ব্রাউনব্যাক কথা বলবেন। তিনি বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সাথেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া নোটে। বলা হয়েছে,কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরও ঘুরে দেখবেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা।