News71.com
 Bangladesh
 14 Apr 18, 12:12 PM
 214           
 0
 14 Apr 18, 12:12 PM

বৈশাখের প্রথম দিনে দেশের বিভিন্ন যায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৈশাখের প্রথম দিনে দেশের বিভিন্ন যায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিউজ ডেস্কঃ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে ১০৫ মিলিমিটার। আজ শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন