News71.com
 Bangladesh
 14 Apr 18, 05:33 AM
 148           
 0
 14 Apr 18, 05:33 AM

রাষ্ট্রপতির শপথ গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৪ এপ্রিল।।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৪ এপ্রিল।।

নিউজ ডেস্কঃ মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার কথা থাকলেও তা আবার পিছিয়ে গেছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী এটি এখন আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীর শারমিন চৌধুরী দেশের একবিংশতম রাষ্ট্রপ্রধান হিসেবে আবদুল হামিদকে শপথ পড়াবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে শপথের জন্য ১৫ এপ্রিল দিন রাখা হলেও তার এক দিন আগে অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার কথা জানানো হল। গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের একবিংশতম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করে ইসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন