News71.com
 Bangladesh
 14 Apr 18, 05:38 AM
 220           
 0
 14 Apr 18, 05:38 AM

যশোরে শুরু হওয়া সেই ‘মঙ্গল শোভাযাত্রা’ এখন সারাদেশে সমাদৃত।।

যশোরে শুরু হওয়া সেই ‘মঙ্গল শোভাযাত্রা’ এখন সারাদেশে সমাদৃত।।

নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষের প্রথম প্রহরে মঙ্গল শোভযাত্রা এখন বাঙালি সংস্কৃতির অনিবার্য অনুষঙ্গে পরিণত হয়েছে।মানবজীবনে শান্তি প্রতিষ্ঠা ও অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদী এ শোভাযাত্রায় শিক্ষক-ছাত্রসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।২০১৬ সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক তালিকায় স্থান পেয়েছে মঙ্গল শোভাযাত্রা। তবে বর্ষবরণের শোভাযাত্রার জন্মক্ষণ সম্পর্কে অনেকেরই অজানা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়াশোনা শেষ করে নিজ শহর যশোরে ফিরেছেন মাহবুব জামাল শামীম, হিরন্ময় চন্দ্রসহ কয়েকজন।এরইমধ্যে মাহবুব জামাল শামীম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে আঁকিয়েদের নিয়ে চারুপীঠ নামের একটি সংগঠন চালু করেন।সেই ১৯৮৫ সালে ১৩৯২ বাংলা যশোরের চারুপীঠ নামের প্রতিষ্ঠানটি বর্ষবরণের শোভাযাত্রা বের করে।

পরের বছর ১৯৮৬ সালে ১৩৯৩ বাংলা যশোরের সব সাংস্কৃতিক সংগঠন একসঙ্গে নতুন বছরকে বরণ করতে যশোর বর্ষবরণ পর্ষদ গঠন করে। সে বছর বর্ষবরণ শোভাযাত্রাকে চারুপীঠের আয়োজন না বলে সবার সম্মিলিত আয়োজন বলা হলো। ফলে সারা দেশের প্রতিটি অঞ্চল ও প্রতিষ্ঠান এ উৎসবকে নিজের উৎসব বলে গ্রহণ করে নেয়। পরে এ শোভাযাত্রা আরও বড় পরিসরে শুরু হতে থাকে।এরইমধ্যে ১৯৮৮ সালে যশোরের মাহবুব জামাল শামীম, হিরন্ময় চন্দ্র উচ্চতর শিক্ষাগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান।সে বছর ঢাবির চারুকলার শিক্ষার্থীরা ও ডিপার্টমেন্টের ছোট-বড় ভাইয়েরা তাদের নিয়ে পরিকল্পনা করেন বর্ষবরণ শোভাযাত্রার। সে মোতাবেক সেবারই প্রথম ১৯৮৯ বাংলা ১৩৯৬ সালে চারুকলার শিক্ষার্থীরা বর্ষবরণের শোভাযাত্রা বের করে। পরের বছর তা কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও বরিশালে এবং এরপর সারাদেশে ছড়িয়ে পড়ে। যদিও ১৯৯০ সালে সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হক ও ভাষাসৈনিক ইমদাদ হোসেনের পরামর্শে বর্ষবরণের এই শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন