News71.com
 Bangladesh
 14 Apr 18, 06:18 AM
 235           
 0
 14 Apr 18, 06:18 AM

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের শেষ বিকালে বেরসিক বৃষ্টির হানা।  

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের শেষ বিকালে বেরসিক বৃষ্টির হানা।   

নিউজ ডেস্কঃ বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। নববর্ষের শেষ বিকালের আনন্দ অনেকটা ম্লান করে দিয়েছে ঝড়োবৃষ্টি। সকাল থেকে রোদেলা আবহাওয়া থাকলেও বিকাল চারটার পর আকাশ ঢেকে যায় কালো মেঘে। এক সময় শুরু হয় ভারী বৃষ্টি, সঙ্গে ঝড়োহাওয়া। কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও। কালবৈশাখীতে বিপাকে পড়েছেন বিকালে ঘুরতে বের হওয়া রাজধানীবাসী। রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিকালে মানুষের ঢল নামে। বৃষ্টি শুরু হলে তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে আশ্রয় নেন। নববর্ষ উপলক্ষে নগরীর পার্ক, বিনোদন কেন্দ্র থেকে শুরু করে, হোটেল-রেস্টুরেন্ট সর্বত্র নানা আয়োজন ছিল। বৃষ্টি আসার আগ অবধি মানুষ প্রাণ ভরে উপভোগ করেছে মেলা, গান, পুতুল নাচ, দল বেঁধে ঘুরে বেড়ানোসহ নানা আয়োজন। কেনাকাটাও চলেছে বৈশাখী মেলায়। কিন্তু শেষ বিকালে বেরসিক বৃষ্টি এসে সব এলোমেলো করে দিয়েছে বাঙালির প্রাণের উৎসব।

রাজধানী ঢাকায় শতাধিক স্থানে বর্ষ বরণের অনুষ্ঠান চলার খবর পাওয়া গেছে। ভোরে রমনা বটমূলে সুরের মূর্চ্ছনায় নতুন সূর্যকে আবাহনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর এসকঙ্গে সবচেয়ে বেশি লোক সমাগম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হওয়া মঙ্গল শোভযাত্রা। এবারের বর্ষবরণে নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন