
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর কাছে ৭০টি আসন ও ১০/১২টি মন্ত্রণালয় চেয়েছি। আমরা আওয়ামী লীগের সঙ্গে শরিক হয়ে থাকতে চাই। আমাদের কথা মতো আসন আর মন্ত্রণালয় না দিলে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেব। চারদিনের সফরে আজ শনিবার দুপুরে ঢাকা থেকে রংপুরে পৌঁছে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নির্বাচনে আসুক না আসুক জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে জানিয়ে এরশাদ বলেন, বিএনপির অবস্থা ভালো না। রংপুরসহ সারাদেশে জাতীয় পার্টির গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।