News71.com
 Bangladesh
 15 Apr 18, 12:20 PM
 216           
 0
 15 Apr 18, 12:20 PM

খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ।।

খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কারাগারে পরিবারের সদস্যরা দেখা করেছেন। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি,দুই নাতনি জাফিয়া ও জাহিয়ার সঙ্গে আরও ছিলেন খালেদা জিয়ার ভাই ও তার স্ত্রী এবং বোনও। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান পরিবারের সদস্যরা। এদিকে,বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে বাংলা নববের্ষর শুভেচ্ছা জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন