
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বাধীন মত প্রকাশ বন্ধ করতে ডিজিটাল আইন করা হয়নি বরং সংখ্যালঘুদের রক্ষা করাসহ বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতেই এ আইন করা হয়েছে। তিনি বলেন, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা একজন মানুষের নাগরিক অধিকার। আজ রোববার দুপুর পৌনে ১২টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সম্মেলনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয়। এর আগে বেলা সাড়ে ১১টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।উল্লেখ্য, আউটসোর্সিং খাতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিপিও সম্মেলন।