News71.com
 Bangladesh
 15 Apr 18, 10:24 AM
 144           
 0
 15 Apr 18, 10:24 AM

নন-ক্যাডারে সংরক্ষিত আসনের পরীক্ষা স্থগিত।

নন-ক্যাডারে সংরক্ষিত আসনের পরীক্ষা স্থগিত।

নিউজ ডেস্কঃ নন-ক্যাডারে বিভিন্ন পদে সংরক্ষিত আসনের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার (১৫ এপ্রিল) পিএসসির নন-ক্যাডারের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনিবার্য কারণ উল্লেখ করে এতে বলা হয়েছে, সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য সংরক্ষিত আসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য, উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষাটি ১৭ এপ্রিল, প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ১৯ এপ্রিল এবং ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ২৪ এপ্রিল হওয়ার কথা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন