News71.com
 Bangladesh
 15 Apr 18, 10:56 AM
 200           
 0
 15 Apr 18, 10:56 AM

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু।

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু।

নিউজ ডেস্কঃ পাঁচ ঘণ্টা রেলপথ বন্ধ থাকার পর ফের ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ রবিবার দুপুরে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হলে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছলে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর থেকে রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে রিলিফ ট্রেন এসে আপ লাইন(ঢাকা থেকে আসা রেললাইন) ক্লিয়ার করলে সেই পথে ফের ট্রেন চলাচল শুরু হয় বলে জানান টঙ্গীর স্টেশন মাস্টার হালিমুজ্জামান। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহান জানান, বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা ঈশাখা এক্সপ্রেস ওই দুর্ঘটনার কারণে আটকে ছিল। লাইন ক্লিয়ার হওয়ার পর বিকেল সাড়ে ৫টায় ট্রেনটি টঙ্গী অতিক্রম করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন