News71.com
 Bangladesh
 15 Apr 18, 11:29 AM
 338           
 0
 15 Apr 18, 11:29 AM

বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার।।

বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ কামরাঙিরচর সরকার বাড়ি খেয়াঘাট বরাবর বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) বস্তাবন্দি পঁচাগলা ভাসমান লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মোঃ এখলাছ উদ্দিন শাহ জানান,আজ রবিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের রসুলপুর এলাকার লোকজন খেয়া নৌকা দিয়ে পার হওয়ার সময় কামরাঙিরচর সরকার বাড়ি খেয়াঘাটের সামনে একটি বস্তা ভাসতে দেখেন। বস্তার একটি অংশ ছেড়ে সেখান দিয়ে মানুষের পায়ের অংশ বের হয়। তা দেখে ভিতরে লাশ আছে ভেবে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি নিহত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করি।

তিনি আরো জানান,লাল রংয়ের গ্রামীণ চেক শার্ট ও গেঞ্জি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি পাওয়া যায়। মুখ দিয়ে জিহ্বা বের করা ছিল। লাশটি ছয়-সাত দিনের আগের হওয়ায় চামড়ায় পঁচন ধরেছে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে,দুর্বৃত্তরা অজ্ঞাত যুবকটিকে শ্বাসরোধে হত্যার পর লাশটি গুম করার জন্য নদীতে ফেলে দেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন