
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,আগামী নির্বাচন হবে সংসদ ভেঙ্গে দিয়ে,সেনা বাহিনীর অধীনে। অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তিনি সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। আজ রবিবার বিকেলে নগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন,বাংলাদেশের গণতন্ত্র,ভোটের অধিকার এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই সুতায় গাঁথা। এদেশের গণতন্ত্রের মুক্তির অর্থ বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্রও মুক্তি পাবে। আগামী নির্বাচন,মানুষের ভোটের অধিকার বেগম খালেদা জিয়া মুক্তি পেলে নিশ্চিত হবে।