News71.com
 Bangladesh
 16 Apr 18, 08:59 AM
 135           
 0
 16 Apr 18, 08:59 AM

গাড়ি চালকদের করের আওতায় আনা হোক ।। স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাড়ি চালকদের করের আওতায় আনা হোক ।। স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ সারাদেশের গাড়ি চালকদের করের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরকে এই প্রস্তাব দিয়ে আরও বলেছেন,যারা বাস,ট্রাক ও ট্যাক্সি চালায় এমন ৩০ লাখ গাড়ি চালককে করের আওতায় আনা হোক। আজ রাজধানীর সেগুনবাগিচার সরকারি ১২তলা ভবনে আয়কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিট- এলটিইউ আয়োজিত বৈশাখি উৎসব ও হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া। এসময়ে আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য কালিপদ হালদার,ড. মাহবুবুর রহমান আজাদ,এলটিইউ কর কমিশনার অপূর্ব কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন,দেশে এক কোটি করদাতা হওয়া উচিত। কিন্তু কর দিচ্ছেন মাত্র ১৫ লাখ মানুষ । গ্রামে অর্থনীতি এখন চাঙ্গা। সেখানে অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদেরও করের আওতায় আনতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন