News71.com
 Bangladesh
 17 Apr 18, 12:07 PM
 153           
 0
 17 Apr 18, 12:07 PM

যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 


নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে দুদিনের সফর শেষে আজ সোমবার বিকালে যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী সৌদি সরকারের একটি বিশেষ বিমান স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর ত্যাগ করে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং বাংলাদেশ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আজ রাতেই লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তার ৬ দিনের যুক্তরাজ্য সফরকালে কমনওয়েলথ সরকার প্রধানদের সঙ্গে বৈঠক (সিএইচওজিএম) এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। এ বছর সিএইচওজিএম’র প্রতিপাদ্য হচ্ছে অভিন্ন ভবিষ্যৎ অভিগামী। প্রধানমন্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী ফোরামের এডুকেট টু এম্পাওয়ার মেকিং ইকুইটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনে রিয়েলিটি ফর গার্লস এক্রোস দ্য কমনওয়েলথ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন