News71.com
 Bangladesh
 17 Apr 18, 12:08 PM
 151           
 0
 17 Apr 18, 12:08 PM

৯৯৯ নম্বরে গৃহকর্তার জরুরি ফোন ।। সুনামগঞ্জ থেকে ১১ আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

৯৯৯ নম্বরে গৃহকর্তার জরুরি ফোন ।। সুনামগঞ্জ থেকে ১১ আন্তজেলা ডাকাত গ্রেপ্তার


নিউজ ডেস্কঃ পুলিশের জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করে ১১ আন্তজেলা ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় আটক ডাকাতদের কাছ থেকে দেশিয় অস্ত্রসহ ডাকাতির মালামাল পাওয়া যায়। আজ সোমবার ভোরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তগ্রাম ডলুড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,আজ সোমবার শেষ রাতের দিকে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামে ডাকাতি করতে যায় আন্তজেলা ডাকাত দল। বিষয়টি ঠের পেয়ে বাড়ির অদুদ মিয়া পুলিশের জরুরি হেল্প লাইন ৯৯৯ নম্বরে কল দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামালসহ ১১ ডাকাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ডাকাতরা সিলেট বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। এ সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে নগদ ৩৯০০ টাকা, একটি সোনার চেইন, দুটি মোবাইল সেট, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আন্তজেলা ডাকাতরা হলেন- সিলেটের মানসি নগর গ্রামের আমিন মিয়া (২৮), হেংলাকান্দি গ্রামের মিজনুর রহমান (৪৫), নোয়াগাও গ্রামের আশরাফ আলী (৩৫), হবিগঞ্জের শিবপাশা গ্রামের সুমন মিয়া (২৫),দেবিপুর গ্রামের রাসেল মিয়া (৩০), শায়েস্থাগঞ্জ বাজারের এনাম মিয়া (৪০),সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকার রুবেল মিয়া (৩০), সুনামগড়ঞ্জ সদর উপজেলার কাপনা গ্রামের বাচ্চু মিয়া (৩৫), বাহাদুরপুর গ্রামের কামাল মিয়া (৩৫),জসিম উদ্দিন (৩০) ও সাদিকুর রহমান (২০)। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন,৯৯৯ জরুরি হেলপ লাইন নম্বরের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে ১১ ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামসহ নানা জিনিষ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন