News71.com
 Bangladesh
 17 Apr 18, 11:20 AM
 181           
 0
 17 Apr 18, 11:20 AM

আজও সারাদেশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।।

আজও সারাদেশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা, রংপুর, ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা এলাকায় দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়, এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ২১.১ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন