News71.com
 Bangladesh
 17 Apr 18, 02:02 AM
 429           
 0
 17 Apr 18, 02:02 AM

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।। ওবায়দুল কাদের

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ৭ মার্চ, ১৭ এপ্রিলের মতো মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় স্বীকার করে না এবং মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহার হিসেবে ব্যবহার করে,তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যারা ৭ মার্চ, ১৭ এপ্রিলের মতো মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় স্বীকার করে না এবং মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহার হিসেবে ব্যবহার করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আব্দুস সোবহান গোলাপ, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুল মতিন খসরু প্রমুখ। এরপর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন