
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড়িকা এক্সপ্রেস-৩ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় কসবার ইমামবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।