
নিউজ ডেস্কঃ একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক ১৭ই এপ্রিল মুজিবনগর দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সন্ত্রাস-জঙ্গিবাদের মধ্য দিয়ে চালানো এ অপচেষ্টা কখনও সফল হবে না। কোনো ষড়যন্ত্রের কাছে শেখ হাসিনার সরকার মাথানত করবে না। যে দেশের স্বপ্ন জাতির পিতা শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে সেই দেখানো পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, এডভোকেট আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।