News71.com
 Bangladesh
 18 Apr 18, 01:37 AM
 152           
 0
 18 Apr 18, 01:37 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে।

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে।

নিউজ ডেস্কঃ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বিজলী চমকানো দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ১ -৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তাড়াশ ও রংপুরে ২০.০ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন