
নিউজ ডেস্কঃ দুই বাসের রেষারেষিতে কলেজছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হওয়া এবং পরে তার মৃত্যু চালকদের অসচেতনতা ও রেষারেষির কারণেই এটি হয়েছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এসময় তিনি বলেন,রাজিবের মৃত্যুর জন্য সড়ক ব্যবস্থাপনা দায়ী নয়। তার মতে,পরিবহন অব্যবস্থাপনার জন্য দুর্ঘটনাটি হয়েছে।
একটি দৈনিকে রাজীবের দুর্ঘটনার জন্য সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন,এটা তো সড়ক ব্যবস্থাপনার কারণে হয়নি। খারাপ রাস্তা বা সড়ক অব্যবস্থাপনার কারণে নয়,এটা হয়েছে পরিবহন অব্যবস্থানার কারণে। হয়েছে চালকদের অসচেতনতা ও রেষারেষির কারণে। সুতরাং চালকদের আরও সচেতন হতে হবে। আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে বিএনপির দাবি প্রসঙ্গে কাদের বলেন, নির্বাচন কমিশন তো বলেছে স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের দরকার নেই। আর তারা (বিএনপি) যখন ক্ষমতায় ছিল তখন তো এমন সেনা মোতায়েন চায়নি।